সৌদি আরবে চলমান অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ২২ হাজার ১৪৭ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। ২৪ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে পরিচালিত এই অভিযানে প্রবাসীদের বিরুদ্ধে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ৮৩৫ জন আবাসন আইন, ৪ হাজার ৭৭২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৪০ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এ ছাড়া, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ১ হাজার ৮১৬ জনকে ধরা হয়েছে, যাদের মধ্যে ইথিওপিয়ান ৬২% এবং ইয়েমেনি ৩৬%।
বর্তমানে ২১ হাজারের বেশি ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এরই মধ্যে প্রায় ১১ হাজার জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যারা অবৈধ অভিবাসনে সহায়তা করেছেন, এমন ২০ জন সৌদি বাসিন্দাও গ্রেপ্তার হয়েছেন।
সৌদি আইন অনুযায়ী, অবৈধভাবে প্রবেশ বা সহায়তায় জড়িতদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।




মন্তব্য করুন