মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ সম্পন্ন করে, তবে পাকিস্তান সেখানে ১০টি মিসাইল নিক্ষেপ করবে।
তিনি আরও জানান, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তানের অস্তিত্বের ওপর যদি আঘাত আসে, তাহলে তারা বিশ্বকেই ধ্বংসের পথে নিয়ে যেতে প্রস্তুত।
এর আগে চলতি বছরের এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন, যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তার প্রেক্ষিতে ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করে পাকিস্তানকে পানি সরবরাহ বন্ধের ঘোষণা দেয়।
Facebook Comments Box




মন্তব্য করুন