ঢাকায় প্রথমবারের মতো সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আসছেন। সোমবার (১১ আগস্ট) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৌদি আরবের স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ ড. খালিদ মোঘেম আলহারবি ১০০ জন নার্স সৌদির মান অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে পাঠানোর উদ্যোগ ঘোষণা করেন, যা বাংলাদেশের জন্য ব্যাপক কর্মসংস্থান এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির সুযোগ তৈরি করবে। নবগঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকায় ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি এরাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের বেসরকারি ও সরকারি প্রতিনিধি বিনিয়োগ ও কর্মসংস্থান প্রসঙ্গে বিভিন্ন দিক তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম উল্লেখ করেন, ভবিষ্যত সরকার যেই হোক না কেন, সৌদি আরবের নীতি অপরিবর্তিত থাকবে এবং দুই দেশের সহযোগিতা আরও দৃঢ় হবে।

Facebook Comments Box