মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরব বিশ্বের তিন শীর্ষ নেতা। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অংশ নেন।

চুক্তি কার্যকর হওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, “এটি কার্যকর থাকবে।” পরে অংশগ্রহণকারী নেতারা একে অপরের সঙ্গে নথি বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর সম্পন্ন করেন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এর বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Facebook Comments Box