গোসাইরহাট পৌরসভার ঘর বন্দি ৪০ জন ভিক্ষুকদের মাঝে শরীয়তপুরের পুলিশ সুপার আশ্রাফুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে গোসাইরহাট থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, পিঁয়াজ, আলু, সাবান বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে যে সমস্ত তালিকাভুক্ত ভিক্ষুক সে সমস্ত মানুষের জন্য গোসাইরহাট থানা প্রাঙ্গণে ৭ এপ্রিল মঙ্গলবার সকালে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা সোহেব আলী, তদন্ত কর্মকর্তা এম,এ মজিদ বকুল ও পৌর কাউন্সিলর আলী আকবর সরদার।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সাহেব আলী জানান, গোসাইরহাট পৌর এলাকার তালিকাভুক্ত ভিক্ষুক তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে শরীয়তপুরের পুলিশ সুপার আশ্রাফুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে ৪০ পরিবারকে ০৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ ও ১টি করে সাবান বিতরণ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন