গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন ডিভিশনে আগুন লেগেছে। শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, আগুনের তীব্রতা রয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।