৩৭ বছর বয়সেও অসাধারণ ফর্মে রয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে টরন্টো এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে টরন্টোর ফেদেরিকো বের্নারদেস্কি গোল দিলেও, মেসি বক্সের মাথায় দুর্দান্ত ভলিতে সমতা ফেরান। এটি তার এমএলএস মৌসুমের তৃতীয় গোল এবং ক্যারিয়ারের ৮৫৬তম গোল। মায়ামি ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে। পরের ম্যাচে তারা লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফিরতি লেগে লড়বে।
Facebook Comments Box

মন্তব্য করুন