অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রয্ক্তু বিশ্ববিদ্যালয়ে ‘বসন্ত বরণ-১৪২৬’ ও আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন অপু, এমপি।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন প্রধান অতিথি মোঃ ইকবাল হোসেন অপু, এমপি।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে বসন্তের শুভেচ্ছা প্রদান করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির ও মোঃ জোনায়েত আহমেদ। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চিত্রনায়িকা শাহনুর ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অরুন সরকার রানা। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী বুলবুল মহলানবীশ, কন্ঠশিল্পী পাপড়ী এবং কবি হাসান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজরার ড. রফিক উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরীসহ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box