যথাযথ মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর ২১ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে দোয়া এবং পুষ্পস্তবক অর্পণ।
দিনের শুরুর প্রথম প্রহরে ১২ টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি প্রথম বারের মতো উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার এর পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়া।
এরপর সকাল ১০ টায় পুণরায় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে শহীদ বেদিতে পুস্পস্তবক দেওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় উপাচার্য (ভারপ্রাপ্ত) বিশ্বের সকল ভাষা শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। তিনি জীবনের সকল স্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠার উপর জোর দেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডীন মোঃ এমরান পারভেজ খান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মারুফ হোসেন এবং সহকারী রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন সহ উদযাপন কমিটির সকল সদস্যগণ এবং বিভাগীয় প্রধানগণ।
Facebook Comments Box

মন্তব্য করুন