অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বেলা ১১ টা ৩০ মিনিটে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে “নারী অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রার্চী। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল নারী সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য গোলাম সারোয়ার কবির ও মোঃ জোনায়েত আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. রফিক উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরীসহ ইংরেজি বিভাগের চেয়ারম্যান ফাহমিদা কাশেম, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. সোনিয়া তাবাসসুম আহমেদ, ডেপুটি লাইব্রেরিয়ান ড. নিখিল চন্দ্র সরকার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী আফসানা মিমি বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু সর্বদা নারীদের প্রাপ্য সম্মান দিয়েছেন। বঙ্গবন্ধু যুদ্ধ পরবর্তী বীরাঙ্গনাদের সন্তানদের পিতা-মাতার পরিচয় বঙ্গবন্ধুর নাম ও ঠিকানা দিতে বলেছিলেন তাই বঙ্গবন্ধু ছিলেন সত্যিকারের জাতির পিতা। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নরীরা আজ সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখছে, যা জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার কাছে স্বীকৃতি পেয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান আসমা কবির। সঞ্চালনার দায়িত্ব পালন করেন টেক্সটাইল বিভাগের প্রভাষক ঐশী জতিরময় বিশ্বাস। উক্ত সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box




মন্তব্য করুন