গতকাল প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১৯ এর বৃত্তির ফলাফলে অভূতপূর্ব সফলতা দেখিয়েছে মজিদ জরিনাফা উন্ডেশন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবছর মোট ৭২ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে, যার মধ্যে ২৭ জন ট্যালেন্ট পুলে ও ৪৫ জন সাধারণ গ্রেডে।
কৃতিত্বপূর্ণ এ ফলাফলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এম. ফরিদ আল হুসাইন বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও সার্বক্ষণিক মনিটরিং ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মূল নিয়ামক।
প্রতিষ্ঠানটির এ গৌরব উজ্জ্বল সফলতায় কৃতিশিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাও সকল অবিভাবককে অভিনন্দন জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি একেএম শহীদুল হক বিপিএম,পিপিএম সাবেক আইজিপি, বাংলাদেশ পুিলশ। ভবিষ্যতে সফলতার এই ধারা অব্যাহত রাখতে তিনি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের আরো আন্তরিক হওয়ার নির্দেশনা দিয়েছেন।
Facebook Comments Box




মন্তব্য করুন