পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কুমিল্লা জেলায় স্থানীয় কর্মকর্তাবৃন্দদের নিয়ে উন্নয়ন সভা ও গ্রাহকদের বীমা দাবির চেক বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৭ অক্টোবর কুমিল্লা টাউনহল বীরচন্দ্র নগর মিলনায়তন চেক বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪ কোটি ১২ ‘লক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সি.ই.ও, বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড বীমা আইন অনুযায়ী সঠিক পদক্ষেপ নিয়ে দেশের সকল জেলা উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছেন।

কোম্পানির গ্রাহকদের টাকা আমাদের নিকট আমানত। এই টাকা সঠিকভাবে ব্যবহার করে সময়মতো গ্রাহকদের হাতে লভ্যাংশ পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্য কোম্পানির কর্মীদের সঠিকভাবে কাজ করতে হবে।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের একক বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক অরুণ চন্দ্র নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ কন্ট্রোল সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা মোঃ হাবিবুর রহমান, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, আল-বারাকাহ ইসলামী বিমা প্রকল্প’র উপ ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ জুয়েল, আল-বারাকাহ ইসলামী বিমা প্রকল্প’র উপ ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া এবং ইসলামী বীমা তাকাফুল প্রকল্প’র প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন নিজামী প্রমূখ।

সভা শেষে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি লিমিটেড এর সিইও বিএম ইউসুফ আলী বীমা গ্রাহকদের হাতে চেক তুলে দেন।

#

Facebook Comments Box