দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৪১ জন।
শনিবার পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি উদ্ধার করা হয়েছে।
অভিযানের শুরু থেকে এ পর্যন্ত মোট ৮,০৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসী কার্যক্রম দমনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়।

মন্তব্য করুন