শিল্পখাতে অস্থিরতাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি স্বার্থান্বেষী সংক্ষুব্ধ মহল জড়িত, তাদের প্রতিহতে কাজ করছে পুলিশ। কোন ধরনের গুজবে কান দিয়ে নিজেদের কর্মস্থল পোশাক কারখানায় ভাঙচুর চালিয়ে কোন ধরনের ক্ষতি না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভাঙচুর করা হলে ধ্বংস করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগের কাজ করা যাবে না।
পুলিশ মহাপরিদর্শক মো. বাহারুল আলম বৃহস্পতিবার সকালে গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে একথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্ভুক্তি সরকার কাজ করছে। এখানে যাদের মধ্যে আঘাত লেগেছে বা সংক্ষুব্ধ তারা চাইছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, প্রশাসন ব্যর্থ হয়। কিন্তু তাদের প্রতিহত করাই আমাদের কাজ।
সট: বাহারুল আলম ।
ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়েন উল্লেখ করে তিনি বলেন, মানুষের সম্পত্তি, বাসা বাড়িতে চুরি, ছিনতাই রোধের জন্য সারা দেশে বিশেষ নজরদারি থাকবে। তারপরও প্রত্যেকে বাড়িঘর তালা দিয়ে প্রস্তুতি নিয়ে যাবেন।
এর আগে শিল্প পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক কল্যাণসভা অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান, ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইসরাইল হাওলাদার বক্তব্য রাখেন।
কল্যাণ সভায় আইজিপি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোন রাজনৈতিক আনুগত্য নেই। আমি বিএনপি, আওয়ামী লীগ বুঝি না। ৫ আগষ্টের আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। এটা যে অর্ডার করেছে তার দায়ভার, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন