চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গুতেরেস বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এর আগে ২০১৮ সালের জুলাই মাসে তিনি শেষবারের মতো বাংলাদেশ সফর করেছিলেন।

Facebook Comments Box