পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণের জেরে মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। অভিযোগ উঠেছে, তিনি শেখ হাসিনার মুখাকৃতি বানিয়েছেন, যদিও শিল্পীর দাবি—তিনি কেবল বাঘের মোটিফ নির্মাণ করেছেন। ঘটনার আগে সামাজিক মাধ্যমে হুমকি পাওয়ায় থানায় জিডি করেছিলেন তিনি। আগুনে তার ঘর ও বেশ কিছু শিল্পকর্ম পুড়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন