২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন বলে আদালতে শুনানিতে স্বীকার করেন পলক। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এবং জেলগেটে জিজ্ঞাসাবাদের আহ্বান জানান। আদালত ভাটারা থানার একটি হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৫ আগস্ট পলককে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়। অন্যদিকে, শিরীন শারমিন চৌধুরী এখনো পলাতক, তিনি দেশেই আছেন নাকি বিদেশে- তা নিশ্চিত নয়।
কারাগারে থাকা অবস্থায় পলক তার হারানো শীতের সোয়েটারের বিষয়টিও আদালতে উল্লেখ করেন, যা পরে উদ্ধার হয়।

মন্তব্য করুন