নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেলে চালক আমির হোসেন নিহত হন এবং অ্যাম্বুলেন্সে থাকা পাঁচজন আহত হন।
ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল ভোরে মাহনা এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবী হোসেনের মরদেহ আশুগঞ্জে নেওয়ার সময় শ্যামলী পরিবহণের একটি বাস ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক, আহতরা ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
চালকের স্ত্রী শিরিনা আক্তার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন