দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ও মামলার আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জন। অভিযানে চার রাউন্ড গুলি, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, পাঁচটি কিরিচ, চারটি ছোরা এবং দুইটি হাসুয়াও উদ্ধার করা হয়। পুলিশের মিডিয়া শাখার এআইজি এনামুল হক সাগর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box