মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মাছুম আহমদ, নাহিদ আহমদ, সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া একটি অটোরিকশার অবস্থান নিশ্চিত করে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তিন চোরকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে আরেকজনকে গ্রেপ্তার ও দুটি অটোরিকশা উদ্ধার করা হয়। চোরচক্র বিক্রির উদ্দেশ্যে গাড়িগুলো দাসেরবাজারে নিয়ে গিয়েছিল।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। একটি মামলা দায়ের হয়েছে, অন্য দুই মালিক মামলার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box