আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার আনন্দে রাজধানীর শাহবাগে গরু ও ছাগল জবাই করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি করে গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করে। এর আগে, ১০ মে রাতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ফেসবুক পোস্টে এই ‘জিয়াফত’ ও নাচের আয়োজনের কথা জানান। এদিকে, নেত্রকোনার পূর্বধলায় ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী নিজের গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ান।

Facebook Comments Box