ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সীমান্ত দিয়ে ১৫ মে মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭৫০ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় এই তৎপরতা ব্যর্থ হয়। বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করে এবং স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেয়। বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত, এবং বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে সতর্ক রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন