ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে সংঘটিত ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় কামারগাঁও গ্রামের আব্বাস মিয়া (৩২) ও আশুরাইল গ্রামের সেন্টু মিয়া (৩৬)-কে।

ঘটনাটি ঘটে ২৩ মে গভীর রাতে, তিলপাড়া এলাকায়। একদল ডাকাত রাস্তার উপর গাছ ফেলে লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়, মারধর করে এবং নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয়।

মৃতদেহেও আঘাতের অভিযোগ ওঠে, তবে নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম জানান, প্রাথমিক তদন্তে মরদেহে আঘাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ডাকাতরা মরদেহের নিচে মূল্যবান কিছু আছে সন্দেহে তা নাড়াচাড়া করেছিল।

Facebook Comments Box