সিলেটের গোলাপগঞ্জে টিলাধসে চাপা পড়ে একই পরিবারের মা-বাবা ও তাদের দুই সন্তান নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা থাকতে পারে। গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পুলিশ জানায়, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।

Facebook Comments Box