স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে সারাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। শনিবার নারায়ণগঞ্জে র‍্যাব-১১ সদর দপ্তর ও পুলিশ লাইন পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ অনেক অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। তবে এখনো কিছু অস্ত্র অবৈধভাবে সংরক্ষিত রয়েছে, যা দ্রুত উদ্ধার করা হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়া, ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের পুশইনের বিষয়ে তিনি বলেন, গত এক মাসে ১,৫০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে রোহিঙ্গাদের পুশইন গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি। মোহাম্মদপুরের ছিনতাই ঘটনায় চারজনকে শনাক্ত ও তিনজনকে গ্রেপ্তারের তথ্যও জানানো হয়।

Facebook Comments Box