সোমবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন ২০২৪’ আনুষ্ঠানিকভাবে পেশ করেন।
কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রতিবেদনটির বিভিন্ন দিক নিয়ে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করা হয়। প্রতিবেদনটিতে সুপ্রিম কোর্টের বিচারিক অগ্রগতি, কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অর্জনসমূহ সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

Facebook Comments Box