সিলেটের ওসমানীনগরে নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ ও জামায়াত নেতার পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসে তদবির ও কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগে মাহবুবুর রহমান (৩২) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এই রায় দেন।

ভূমির নামজারি সংক্রান্ত একটি তদবিরে ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকি দেন মাহবুবুর। পরবর্তীতে সরাসরি হুমকির ঘটনায় তাকে আটক করে আদালতের মুখোমুখি করা হয়, যেখানে তিনি দোষ স্বীকার করেন। আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর ওসমানীনগর উপজেলা শাখা জানিয়েছে, মাহবুবুর রহমান তাদের কোনো কর্মী বা নেতা নন। এ ঘটনায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানা ওসি মোনায়েম মিয়া।

Facebook Comments Box