শেরপুরের শ্রীবরদীতে ৮০ বছর বয়সী এক স্বামী তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ছয় বছর ধরে শয্যাশায়ী থাকা ৭০ বছর বয়সী স্ত্রী খোশেদা বেগমের দীর্ঘমেয়াদি অসুস্থতা ও শারীরিক সেবাযত্নের চাপ থেকে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটির একটি ভিডিও তাদের নাতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্বামী স্ত্রীকে টেনে এনে গর্তে শুইয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছেন এবং প্রতিবাদের মুখে শারীরিকভাবে আঘাত করছেন। আশপাশে লোকজন উপস্থিত থাকলেও কেউ হস্তক্ষেপ করেনি। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভিডিও দেখার পরপরই তারা ঘটনাস্থলে গিয়েছিল এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে, তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box