বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র সত্ত্বেও বিএনপি ঐক্যবদ্ধ থাকলে সফল হবে। স্বৈরাচার পতনের পর সরকার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেছে উল্লেখ করে তিনি দাবি করেন, বিএনপির অভিজ্ঞতা রয়েছে দেশকে সংকট থেকে উত্তরণে। জনগণের ভোটে সরকার গঠন করলে সামনে বড় চ্যালেঞ্জ আসবে বলেও তিনি সতর্ক করেন। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন