যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার আয়োজনে টঙ্গীর শুচি পাঠচক্র ও পাঠাগারের বিশ্ব বন্ধু দিবস ও স্বজন জেসমিন কেয়ার জন্মদিন পালিত হয়েছে।

বন্ধু দিবসের যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে আলোচনা করে ঢাকা সাব—এডিটর কাউন্সিলের সাবেক নিবার্হী সদস্য মো: মনসুর আহমেদ, বাদশাহ মিয়া অগ্রনী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রধান শিক্ষক ও গাছা স্বজন সমাবেশের সভাপতি প্রদীপ দেবনাথ, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা স্বজন সখিনা আক্তার, টঙ্গী থানা প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ রোমান শেখ, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আতিক মুসাফির, শুচি পাঠচক্র ও পাঠাগারের সংগঠক (সাহিত্য) কবি আতিক শাহরিয়ার, নাট্যপরিচালক মনজিল হাসান, কবি ফুয়াদ সরকার স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছমিন আক্তার, জেসমিন কেয়া, শামীম রেজা, মাহবুব জুয়েল, আব্দুল মালেক প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাট্যভূমি’র প্রতিষ্ঠাতা ও দলপ্রধান শাহজহান শোভন।
মনসুর আহমেদ বলেন, সেই ছোটবেলা থেকেই আমরা বইপত্রে পড়ে আসছি —মানুষ সামাজিক জীব! এর কারণটি হলো মানুষ একা বসবাস করতে পারে না। মানুষ নিয়েই সমাজ গঠিত আর সমাজেই বসবাস করে মানুষ। সমাজ ও মানুষ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই সমাজে বাস করতে হলে, প্রতিদিন কারো না কারো সহযোগিতা প্রয়োজন হয়। কাউকে না কাউকে আপন করতে হয়। একে অন্যকে আপন করে নেবার নামই বন্ধুত্ব। তবে বন্ধুত্ব এমন একটি বন্ধন এতে থাকে স্বার্থহীন ভালোবাসা। পৃথিবীর অন্যতম নিষ্পাপ সম্পর্কের একটি হল ‘বন্ধুত্ব’।
প্রদীপ দেবনাথ বলেন, মানুষ যুগ যুগ ধরে এই বন্ধুত্বকে উদ্যাপন করেছে। আমরাও আজ সে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। এ অনুষ্ঠান যারা করেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
অলিদুর রহমান অলি বলেন, এই সময় মানুষ ফেইসবুকের বন্ধুদের সাথে চ্যাটিং করে । আমরা বন্ধুকে আত্মার মানুষ মনে করি। বন্ধু তো বন্ধুর জন্য, তার জন্য সব করতে পারে। আজ বন্ধু দিবসের অনুষ্ঠানে আমাদের এক সুপ্রিয় স্বজন বন্ধু জেসমিন কেয়ার জন্মদিন পালন করতে পেরে নিজেদের সার্থক মনে হচ্ছে।
সখিনা আক্তার বলেন, আমি বহু বছর ধরে নানা ধরনের সংগঠন করি। স্বজন সমাবেশ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এ সংগঠনের মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কাজ গুলো আমাকে মুগ্ধ করেছে। এখানে এসে আমি নতুন বন্ধু পাচ্ছি। তারা স্বার্থহীন ভাবে কাজ করে। যেটা কিনা অন্য কোন সংগঠনের আমি দেখি না। বন্ধু দিবসে সব বন্ধুদের শুভেচ্ছা জানাই।
স্বজন জেসমিন কেয়া বলেন, আজকের বন্ধু দিবসে আমার প্রিয় বন্ধু টঙ্গীর স্বজনের সভাপতি অলিদুর রহমান অলি আমার জন্মদিনে আমাকে মূল্যায়ন করার জন্য আমি খুবই আনন্দিত। বন্ধুত্বের এ ঋণ কোন শোধ করতে পারবো। আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ।
অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, কথা, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করা হয়।

Facebook Comments Box