জামালপুরের সরিষাবাড়ীতে মর্মান্তিক ঘটনায় ১১ মাস বয়সী শিশু সুয়াইফার চানাচুর গলায় আটকে মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টায় পৌরসভার মাইজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সুয়াইফা কোনাবাড়ী গ্রামের সাইদুল রহমানের কন্যা।
পরিবার জানায়, সুয়াইফার ৫ বছরের খালাতো বোন চানাচুর খাওয়ানোর সময় এটি তার গলায় আটকে যায়, ফলে শিশুটি চিৎকার শুরু করে। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। চিকিৎসক ডা. সাইদুর রহমান শাওন জানান, শ্বাসরোধের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। জানাজা শেষে তাকে কোনাবাড়ীতে দাফন করা হয়।

মন্তব্য করুন