নরসিংদীর শহরতলীর হাজীপুর গ্রামে মোজাম্মেল (২৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাজীপুর ফারুক মোল্লার মোড়ে মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লভপুর গ্রামের চান মিয়ার ছেলে। তিনি হাজীপুরে ভাড়া বাসায় থাকতেন এবং শহরের সিএন্ডবি রোডে কাপড়ের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মোজাম্মেল ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কাউছার নামের এক ব্যক্তি হঠাৎ পেছন থেকে এসে দা দিয়ে ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন