সিলেটের আলোচিত সাদা পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ২০ আগস্ট বিকেলে সাত পৃষ্ঠার এই প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয়, ঠিক বিদায়ী ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদের দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা পরেই।
প্রতিবেদনটি জমা দেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, যিনি তিন সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন। সূত্র জানায়, এতে লুটপাটে জড়িত ১৩৭ ব্যক্তির নাম উঠে এসেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পর্যটনকেন্দ্র ও পাথর সংরক্ষণে ১০টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ছিল ১৮ আগস্ট, তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় বাড়িয়ে ২০ আগস্ট জমা দেওয়া হয়। ঘটনার পরপরই ডিসি মাহবুব মুরাদকে ওএসডি করা হয় এবং কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে বদলি করা হয়। আগামীকাল নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব গ্রহণ করবেন।

মন্তব্য করুন