গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দুই যুবকসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা সন্দেহ হলে গ্রামবাসী ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। এসময় এক যুবককে খাটের নিচ থেকে এবং আরেকজনকে ওয়্যারড্রবের ভেতর থেকে বের করে আনা হয়। পরে তাদের সঙ্গে অভিযুক্ত দুই গৃহবধূকেও আটক করা হয়। উত্তেজিত স্থানীয়রা চারজনকেই বেঁধে রাখে এবং খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

আটকরা হলেন—স্থানীয় যুবক মারুফ হোসেন (২২) ও আলমগীর ইসলাম (২৪), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০) এবং শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)। ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল সরকার জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে পুলিশ আইনের আওতায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের আটক করা হয়েছে। আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box