দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব এখন থেকে সুপ্রিম কোর্টের হাতে থাকবে—এমন ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ের প্রেক্ষিতে বাতিল হয়েছে সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীতে অন্তর্ভুক্ত নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত বিধান। সকাল থেকেই বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়, যা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের স্বাধীনতা ও কর্তৃত্বকে পুনঃনিশ্চিত করে।

আইন বিশ্লেষকদের মতে, এই রায় বিচার বিভাগের স্বতন্ত্রতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে প্রশাসনিক হস্তক্ষেপের আশঙ্কা কমবে এবং বিচারকদের পেশাগত নিরাপত্তা আরও দৃঢ় হবে।

Facebook Comments Box