গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের সাথে ড্রাম্প ট্রাকের সংঘর্ষে ড্রাম্প ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত
রাত দেড়টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ড্রাম্প ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। পরে মরদেহ দুটি হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

Facebook Comments Box