মেহেরপুরে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বি এন পি অফিস ও নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তরা অতকৃতভাবে হামলা ও ভাংচুর করে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

৩ নং ওর্যাড বি এন পি নেতা শামসুল আলম বলেন, রাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি, সোটা ও রড নিয়ে অতর্কিতভাবে অফিসে হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্র, ব্যানার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলাকারীরা বিএনপি নেতা শরিফুল ইসলাম ও হায়াতকে মারধর করে গুরুতর আহত করে বলে তিনি অভিযোগ করেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ ও স্থানীয় জনগণের ভয় ভীতিকর অবস্থা চলাচল করছে। বি এন পি নেতা শামসুল আলম বলেন হামলাকারীরা হুমকী দিচ্ছে তাই জনগন সন্ধ্যা নামলে নিরাপদ চলাফেরা করতে ভয় পাচ্ছে।
অভিযোগে বলা হয়েছে মোহানের ছেলে সোহেল, জহুরের ছেলে সাদ্দাম, আসুবের ছেলে রাজিব, সবুজ, কাসেমের ছেলে বাঁধন, রাজ্জাকের ছেলে সম্রাট, সামাদুলের ছেলে আরিফুল ও ইকলাসসহ কয়েকজন এই হামলায় জড়িত ছিলেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box