ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই নির্বাচন দেশের জাতীয় ভোটের যাত্রার সূচনা করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যে ভোট রাতেই শেষ করা সম্ভব, সেটি দিনের জন্য অপেক্ষা করা হলো কেন?” সময়মতো কাজ না করার প্রবণতাকে তিনি জাতিগত দুর্বলতা হিসেবে উল্লেখ করেন।

ফারুকী আরও বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষে অতীতে আলোচিত কিছু রাজনৈতিক চরিত্র এবার নীরব থেকেছেন। তিনি লেখেন, “ডাকসুর মাধ্যমে নির্বাচনের ট্রেনে উঠেছে বাংলাদেশ। এরপর আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক।”

Facebook Comments Box