ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগে এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কার্জন হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ. এম. মহিউদ্দীন এই সিদ্ধান্ত নেন।
এর আগে সকালে অমর একুশে হলের একটি বুথে ভোটারদের হাতে আগে থেকেই পূরণ করা ব্যালট সরবরাহের অভিযোগ ওঠে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ যাচাই করে সত্যতা মেলায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। তবে জিয়াউর রহমান দাবি করেছেন, ঘটনাটি ছিল “অনিচ্ছাকৃত ভুল”।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন—এর মধ্যে পুরুষ ২০ হাজার ৯১৫ এবং নারী ১৮ হাজার ৯৫৯ জন। ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ২৫ জন প্রার্থী। এছাড়া ১৩টি সদস্য পদের জন্য লড়ছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী।

মন্তব্য করুন