ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান জরুরি সংবাদ সম্মেলনে ভোট প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন। তিনি জানান, এখন পর্যন্ত ১২টি অভিযোগ জমা দেওয়া হলেও কোনো সমাধান মেলেনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার পর আয়োজিত এই সংবাদ সম্মেলনে আবিদুল সতর্ক করে বলেন, ভোটে কারচুপির চেষ্টা হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে। তার দাবি, সোমবারের সাইবার হামলার পর মঙ্গলবার সকাল থেকেই আচরণবিধি ভঙ্গের অপপ্রচার চালানো হয়েছে এবং কিছু রিটার্নিং কর্মকর্তাও এতে জড়িত ছিলেন।

এর আগে বিকেল ৩টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের প্রার্থী আবু সাদিক কায়েমকে উদ্দেশ্য করে স্লোগান দেন ছাত্রদল সমর্থকরা। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত বলেন, অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় নিতে হবে। তিনি আরও জানান, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও স্বাধীনতাবিরোধী শক্তি কখনো এক হতে পারে না।

Facebook Comments Box