জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায়। কিন্তু শুক্রবার বিকেল ৫টা পেরিয়ে গেলেও চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। ভোটগ্রহণ শেষ হওয়ার ২৫ ঘণ্টা পর হঠাৎ ভোট গণনা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসেছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী সিদ্ধান্ত নিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের সদস্যরা আলোচনায় রয়েছেন। এ সময় সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গণনা শুরু হলেও শুক্রবার বিকেলে এসে কাজ থেমে যায়।

মন্তব্য করুন