জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ডা. তাসনিম জারার মত নারীরা যদি রাজনীতিতে টিকে থাকতে পারেন, তবে অযোগ্য ও কুখ্যাত খুনিদের আর কোনো স্থান থাকবে না।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস লেখেন, একসময় নিউইয়র্কে আওয়ামী লীগের এক কর্মী ডা. জারাকে অশ্রাব্য ভাষায় গালি দেন। জারা তখন চুপচাপ সরে যান। সারজিস বলেন, সেই মুহূর্তের মানসিক চাপ তিনি কল্পনা করছিলেন।

তিনি আরও লেখেন, ডা. তাসনিম জারা বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ফিরে এসেছেন মানুষের জন্য কাজ করতে। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানও দেখাতে পারিনি।

সারজিসের মতে, জারাকে লক্ষ্য করে গালিগালাজ আসলে ভবিষ্যতের বাংলাদেশে পরিবর্তন আনতে চাওয়া সব তরুণ ও যোগ্য নারীদের উদ্দেশে। তিনি সতর্ক করে বলেন, জারার মত মানুষদের রাজনীতিতে সুরক্ষা দেওয়া না গেলে, তারা ফিরে গেলে— সেটাই হবে বাংলাদেশের পতনের সূচনা।

Facebook Comments Box