দাউদকান্দি (কুমিল্লা), ০১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগা মাঠে এক গণসমাবেশে বলেন, জুলাই সনদ কার্যকর না হলে জাতীয় নির্বাচন সম্ভব নয়। তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “আপনারা আগে পরিষ্কার করুন ৭২ এর সংবিধান না জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনে যাবেন।”

তিনি আরও বলেন, তার ছাত্ররা এখন নেতৃত্বে রয়েছেন এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে তাদের পালানোর সুযোগ দেওয়া হবে না। মামুনুল হক ঘোষণা দেন, “জুলাই সনদে আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে।”
বক্তৃতায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। এ সময় তিনি দাবি করেন, “জুলাই সনদ বাস্তবায়নে কেউ না থাকলে আমি একাই রাজপথে লড়বো।”

 

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহম্মদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজ

Facebook Comments Box