শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার শিলংঙ্গর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফতেজঙ্গপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেলাল চৌকিদার এবং নড়িয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন মাদবর।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আসলাম উদ্দিন মোল্লা জানান, শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন