বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। বোর্ড জানিয়েছে, উভয় পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে, এবং অষ্টম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অষ্টম শ্রেণির পরীক্ষা
- ২৮ ডিসেম্বর (রোববার): কুরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ
- ২৯ ডিসেম্বর (সোমবার): আরবি (১ম ও ২য় পত্র)
- ৩০ ডিসেম্বর (মঙ্গলবার): বাংলা ও ইংরেজি
- ৩১ ডিসেম্বর (বুধবার): গণিত ও বিজ্ঞান
প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০, এবং পরীক্ষার সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। বাংলা ও ইংরেজি দুটি বিষয়ে পৃথক কোডে পরীক্ষা নেওয়া হবে এবং উত্তরপত্রও আলাদা থাকবে। গণিত ও বিজ্ঞানেও একই পদ্ধতি প্রযোজ্য।
পঞ্চম শ্রেণির পরীক্ষা
- ২৮ ডিসেম্বর (রোববার): কুরআন মাজিদ ও তাজভিদ
- ২৯ ডিসেম্বর (সোমবার): আরবি (১ম ও ২য় পত্র)
- ৩০ ডিসেম্বর (মঙ্গলবার): বাংলা ও ইংরেজি
- ৩১ ডিসেম্বর (বুধবার): গণিত ও বিজ্ঞান
প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট বরাদ্দ। বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান (৫০+৫০)=১০০, গণিত ও বিজ্ঞান বিষয়ে (৬০+৪০)=১০০।
উভয় পরীক্ষার প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পাঠ্যবই অনুযায়ী এবং মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্ন কাঠামো অনুসারে প্রস্তুত করা হবে।
নির্দেশনা ও নিয়মাবলী
- পরীক্ষার্থীরা পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করবেন।
- প্রবেশপত্র পরীক্ষার সাত দিন আগে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলসহ সংগ্রহ করতে হবে।
- ওএমআর ফর্মে সঠিকভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড পূরণ করা বাধ্যতামূলক।
- পরীক্ষায় অনুমোদিত নন-প্রোগ্রামেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। উত্তরপত্র ভাঁজ করা বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

মন্তব্য করুন