ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার): প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্লেষকদের ধারণা, ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কিংবা সংস্কার প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি গণভোট সংক্রান্ত দিকনির্দেশনাও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এমন সময় ভাষণটি আসছে, যখন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে এবং বিভিন্ন দল দাবি আদায়ে আল্টিমেটাম দিচ্ছে। ফলে জাতির উদ্দেশে এই ভাষণকে ঘিরে জনমনে কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে।

Facebook Comments Box