বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোনো আবেদন পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

দলের উচ্চপর্যায়ের সূত্র জানায়, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি নির্ভর করছে বিদেশি বিশেষজ্ঞ ও মেডিকেল বোর্ডের মতামতের ওপর। সেই সিদ্ধান্তের ওপরই তারেক রহমানের দেশে ফেরার সময় নির্ধারিত হবে।

সূত্রমতে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হলে প্রথম পছন্দ লন্ডন; সেক্ষেত্রে তারেক রহমান সেখানেই থাকবেন। দীর্ঘ বিমানযাত্রা চিকিৎসকরা অনুমোদন না দিলে সিঙ্গাপুরকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, তারেক রহমান দেশে ফেরার জন্য প্রস্তুত আছেন, কেবল মায়ের চিকিৎসা-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

Facebook Comments Box