১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার গোসাইরহাট থানার এস আই মোঃ এনামুল হক খানের নেতৃত্বে গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলার গনিমোল্লার কান্দি চরকুমারিয়া থেকে আসামী আবুল আকন (৩০) পিতা সিরাজুল আকন সাং গনি মোল্লার কান্দি চর কুমারিয়া থেকে ২৫ পিস ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়াও উপজেলার বসকাঠি গোসারহাট থেকে মোঃ নাসির বেপারী (২০) পিতা ঃ বাদশা বেপারী ও আব্দুর রহমান মাঝি (২৮) পিতা মোসলেম মাঝি এই দুই জনের নিকট থেকে ৫০ পিস ইয়াবাসহ কোদালপুরের দক্ষিণখান পাড়া গ্রামস্থ মোড়ের বাজার সংলগ্ন ব্রীজ থেকে ইয়াবা ক্রয় বিক্রয় করার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর টেবিল১০(ক) ধারার অপরাধে পুলিশ গোসাইরহাট থানায় দুইটি মামলা দায়ের করেন। মামলা নং ৭৮৭ তারিখ ১৮/০২/২০২০ইং জব্দকৃত ইয়বাসহ তিনজন আসামীকে শরীয়তপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন