দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজ বাসায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শরীয়তপুরের জহিরুল ইসলাম হাওলাদা (৪৬) নামে এক প্রবাসী নিহত হয়েছে। শনিবার (২ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৩ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনার কিছুক্ষণ পর নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরে এ খবর পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোকজন আহাজারী করতে থাকেন।
জহিরুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকার মৃত সাদেক হাওলাদারের ছেলে।
নিহতের স্ত্রীর বড় ভাই বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান জহির। পরে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। শনিবার তার বাসায় সে দেশের নিগ্ররা জহিরকে প্রথমে ছুরি দিয়ে আঘাত করে। এসময় জহির দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা পেছন থেকে ধাওয়া করে গলা কেটে হত্যা করে। স্থানীয়রা জহিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।
Facebook Comments Box

মন্তব্য করুন