পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই বুধবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাকরাইল, ঢাকায় এ চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকদের হাতে বীমা দাবীর ৩ হাজার ২৯৫ টি চেকে ৬ কোটি ৬৯ লক্ষ ৭৩ হাজার ৭৬৯ টাকা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সাবেক অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর সদস্য গকুল চাঁদ দাস ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (যুগ্ন সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর নির্বাহী পরিচালক খলিল আহমেদ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
Facebook Comments Box

মন্তব্য করুন